1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

সিএমপির অভিযানে পিস্তল গুলিসহ অস্ত্রকারবারি আটক-৩

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সিএমপি চান্দগাঁও থানার অভিযানে ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ তিনজন পেশাদার অস্ত্রকারবারি গ্রেফতার।

আজ ২২নভেবর গভীর (২১ নভেম্বর দিবাগত) রাত ৩টায় অভিযানে আসামি ১) মিদোক মারমা (৪২), ২) উহলাঞো মারমা (৪০) ও ৩) মুইচিং মারমা (২৩)-দেরকে আটক করে এবং তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারপূর্বক পনে ৪টায় সময় জব্দ করেন।

গোপন সূত্রে সংবাদে টেকবাজার এলাকার একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্রকারবারি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর)  ফয়সাল আহম্মেদে নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ, এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ইমরান ফয়সাল, এসআই আজাহারুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম, এএসআই জালাল উদ্দিন সোহাগ ও এএসআই সুজন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত ০৩.০৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় অবস্থিত শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষের ভিতর আসামিদের মালামাল সহ জব্দ করে।

ধৃত আসামিরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে অবৈধ অস্ত্র রাখার অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com