1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
(চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩

রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ:সিএমপি

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তীব্র জানালো সিএমপি।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মামলা নং- ৫২,

৩১ অক্টোবর, ২৪ইং এর এজাহারনামীয় ১ নং আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই সিএমপি

 

২৭ নভেম্বর ২০২৪ খ্রি. বেলা ১২:২৭ পিএম (জিএমটি+৬) সময়ে প্রকাশিত “One Killed in Bangladesh as Hindu protesters clash with police” শিরোনামে একটি রিপোর্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।

 

সিএমপি উপ-পুলিশ কমিশনার, (ক্রাইম এন্ড অপারেশনস্) তিনি বলেন,প্রকাশিত রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাতেও প্রকাশিত হয়। রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong],” said police officer Liaquat Ali. রিপোর্টের এই অংশটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে। এটি অসত্য বিধায় সিএমপি এই অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এটি হীন উদ্দেশ্য ও দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবে করা হয়েছে বলে সিএমপি মনে করে।

 

বস্তুত রয়টার্স বা ভয়েস অব আমেরিকার কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সাথে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। কারো বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্স ও ভয়েস অব আমেরিকাসহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com