1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বাংলাদেশের হাই কমিশনে আগরতলায় হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 সুবত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

সুবত বাবু সিক্রেট রিপোর্টার

আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলায় আজ রাত আটটায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র সমাজ এবং মুসলিম তাওহীদি জনতা। সোমবার (২ ডিসেম্বর ) রাত আটটায় উপজেলার কুমিরা ইউনিয়নস্হ ছোট কুমিরা বাস স্ট্যান্ড বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং মুসলিম তাওহীদি জনতা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় বলেন, আজকের পর থেকে চব্বিশের সার্বভৌম বাংলায় ভারতপ্রেম হবে দেশদ্রোহীতার শামিল। এই ভূমিতে আর কোনো ভারতের দালালকে মেনে নেয়া হবেনা। এ সময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। শতশত বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং সাধারণ মুসলিম তাওহীদি জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।বিক্ষোভকারী বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং মুসলিম তাওহীদি জনতা জানান, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে। আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা হেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালায়। দেশটির আঞ্চলিকসংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্টিক হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কের্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তার পুলিশি ব্যারিকেট ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনারের অফিসে প্রবেশ করে। ঘটনার পরই পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরান কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com