1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে আই কিউ ফুড প্রোডাক্টস কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে আই কিউ ফুড প্রোডাক্টস কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে মোহরা এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রোর (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই কারখানায় ভেজাল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই কারখানার উৎপাদিত ৩০০ কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয়। এবং কারখানার সকল কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, ওই কারখানায় একটি টিনশেড ভবনের ৪টি কক্ষ নিয়ে অপরিষ্কার পরিবেশে কারখানাটির কার্যক্রম চলছিল। সেখানে দেখা যায়, খোলা বাজার থেকে পাম অয়েল সংগ্রহ করে প্রতি ৪-৫কেজি পাম অয়েলের সাথে ০১ কেজি ঘি মিশিয়ে প্রস্তুতকৃত ভেজাল ঘি ১৫-২০ রকমের কোম্পানির নামে বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধের কারণে আড়াই লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেজাল ঘি তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি ১ নম্বর ঘি পাবনা ও সিরাজগঞ্জ থেকে কিনে আনতো। আর তাদের অবৈধ কারখানায় বসে নকল ঘি তৈরি করে নগরের চকবাজারের সবুজ হোটেল, মুরাদপুর ও জিইসির জামাল হোটেল, জিইসির কাবাব চিলিসহ নামি-দামি হোটেল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সাপ্লাই দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com