1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

রংপুরের পীরগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মিলন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

রংপুরের পীরগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মিলন গ্রেফতার অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ । রংপুরের পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টায় পীরগাছা উপজেলার অনন্তরাম বড়বাড়ির তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।জানা গেছে, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। কিছুদিন পরে উপজেলা পরিষদে অফিস করতে দেখা যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব প্রত্যাহারের পর আবারও গা ঢাকা দেন। রংপুরের পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com