1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান৫০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের একটি ধানক্ষেতের ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনে১ জন কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। এলাকাবাসী জানান, ফসলি জমি, ধান ক্ষেত, নদী ও নদীর তীর থেকে রাতের আধারে মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতি না মেনে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশ হুমকির মুখে পড়ছে,এবং এলাকার জনসাধারণ ব্যপক ক্ষতি হচ্ছে। এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর ছৌলাদী গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পান এবং এ অভিযান পরিচালনা করেন। এসময় জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের সামশুদ্দিন খাঁন এর কন্যা সেবুন নাহার কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর দিকে জামালপুরের বাইশর বাজারে উত্তম কুমার দত্ত(৪৫) পিতা: রঞ্জিত কুমার দত্তকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে  ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যামাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আমাদের প্রতিনিধিকে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন

বেঞ্চ সহকারীর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূঁইয়া,কালীগঞ্জ থানা-পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com