1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
(চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩

কালীগঞ্জের দোলান বাজারে রাতের আঁধারে দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষয়ক্ষতি প্রায় লক্ষ টাকা

মোঃ মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দোলান বাজারে রাতের আঁধারে ১ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ই মে) রাতে উপজেলার দোলান বাজারে কালাপাটুয়া গ্রামের আব্দুর রহমান দেওয়ান এর ছেলে আরামিন দেওয়ান (২৭) এর দেওয়ান ট্রেডার্স নামক ঢেওটিন এর দোকানে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানের উপরের টিনের চাল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের টাকা এবং মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক আরামিন দেওয়ান। তবে এধরনের দুঃসাহসি চুরির ঘটনায় দোলান বাজার ব্যবসায়ি মহলে আতঙ্ক বিরাজ করছে।

 

সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার রাতের আঁধারে উপজেলার দোলান বাজারের চুরির ঘটনা ঘটেছে।

 

দেওয়ান ট্রেডার্স ঢেওটিন এর স্বত্বাধিকারীর আরামিন দেওয়ান জানান, সকাল ০৬:৩০ ঘটিকায় দোকানে এসে দেখি খাতাপত্র এবং ব্যাটারি চালিত ফ্যান এর খালি বাক্স নিচে পড়ে আছে বুঝতে আর বাকি রইল না আমার দোকান চুরি হয়ে গেছে। চোরেরা দোকানের উপরের টিনের চাল দিয়ে ভেতরে প্রবেশ করেছে। ক্যাশ বাক্সে থাকা টাকা, ব্যাটারি চালিত কয়েকটি ফ্যান নিয়ে গেছে।

 

স্থানীয় একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা বলেন, এ ধরনের ঘটনা ঘটায় আমরা আমাদের দোকানের মালামাল নিয়ে চিন্তিত। প্রশাসনের টহল জোরদার এবং বাজার কমিটির কাছে বাজারের নৈশো প্রহরি বৃদ্ধি দাবি জানাচ্ছি

 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং দ্রুত চোর ধরার চেষ্টা করছি। বাজার কমিটির সাথে কথা বলে দোলান বাজারে পাহারা জোরদারের ব্যবস্থা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com