1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত

আবদুল কাদের (চট্টগ্রাম)
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত
আবদুল কাদের (চট্টগ্রাম)
গত ১২ জুলাই শনিবার বাদে মাগরিব হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৭ নং যুক্তরাষ্ট্র শাখা এবং আল ফজল মুনিরী গাউছুল আজম মসজিদ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউছুল আজম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপক হজরতুল আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম (মঃ জিঃ আঃ) ছাহেব । বক্তব্য রাখেন গাউছুল আজম মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ছাবের আহমদ।

মাহফিলে বক্তারা বলেন, শোহাদায়ে কারবালার শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত না করে হকের পথে অবিচল
থাকা। কুরআন ও সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করা। হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা:) এর তরিক্বতে রয়েছে কুরআন সুন্নাহর বাস্তব প্রতিফলন। এ তরিক্বতে রয়েছে রাসুলুল্লাহ (দ.) এর মুহাব্বত ও আহলে বায়তের মুহব্বত অন্তরে ধারণ করে দরূদ পড়ার বিধান।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মোহাম্মদ হারুন, নাতে মোস্তফা (দ.) পেশ করেন মোহাম্মদ জানে আলম,শানে কছিদা পেশ করেন মোহাম্মদ রাইহান উদ্দিন।

মিলাদ-কিয়াম শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com