1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

চার দফা দাবিতে রংপুরে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল, রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ, অডিটোরিয়াম ব্যবসায়িক কাজে ব্যবহার বন্ধ এবং একটি কালচারাল ও স্পোর্টস ক্লাব গঠন, এই চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রংপুর জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

 

শিক্ষার নামে প্রহসন নয়, চাই পুরনো ভর্তি পরীক্ষা পদ্ধতির পুনঃবহাল” শ্লোগানকে সামনে রেখে সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় রংপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। পরে একটি মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর জিলা স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ভর্তি হওয়ার জন্য আগে মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হতো।

 

কিন্তু বর্তমানে লটারি পদ্ধতির কারণে মেধার মূল্যায়ন ব্যহত হচ্ছে,ফলে প্রতিষ্ঠানের ঐতিহ্য নষ্ট হচ্ছে।

 

দ্রুত এই লটারি প্রথা বাতিল করে পূর্বের ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনঃচালু করতে হবে।
জানতে চাইলে দশম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ আহনাফ বলেন, “জেলা স্কুল হচ্ছে মেধাবীদের মিলনমেলা।

 

লটারির মাধ্যমে ভর্তি হলে মেধার বিচার হয় না, এজন্য আমাদের দাবি, আগের মতো পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

অপর শিক্ষার্থী এহসান সাদমান বলেন, “আমাদের স্কুল মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক সমাবেশ ও মেলা আয়োজিত হয়, এতে মাঠ নষ্ট হয়ে যায়।

 

খেলাধুলার সমস্যা ছাড়াও পড়াশোনায় বিঘ্ন ঘটে। এর আগেও গর্তে পড়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

 

তাছাড়া আমাদের অডিটোরিয়াম প্রাইভেট কোচিং ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হচ্ছে, যা বন্ধ করতে হবে।”
প্রাক্তন শিক্ষার্থী রাফিউজ্জামান বলেন, “আমরা আশাবাদী যে কর্তৃপক্ষ দ্রুত এই দাবিগুলোর বাস্তবায়নে উদ্যোগ নেবে।

 

অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

 

এ বিষয়ে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে, এ বিষয়ে আমাদের এখতিয়ার নেই। মাঠ ও অডিটোরিয়াম ব্যবহারের বিষয়গুলো জেলা প্রশাসকের অধীন।

 

তিনি চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com