1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বান্দরবানে মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টে থেকে মরদেহ উদ্ধার

 স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ে অবস্থিত ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর একটি কটেজে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। ডেঞ্জার হিল রিসোর্টের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন। আজ বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা কটেজের অন্য বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তা মালিকপক্ষকে জানালে তারা পুলিশকে অবহিত করে। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিসোর্ট মালিক আকাইদ হোসেন আমাদের ফোন করে জানান, একজন পর্যটক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি এবং টয়লেটের দরজার উপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করি। নিহতের পকেট থেকে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com