1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

হাটহাজারীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস. এম. ফজলুল হকের মায়ের জানাজা সম্পন্ন।

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফজলুল হকের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বক্তব্যে এস. এম. ফজলুল হক বলেন, “আমার মায়ের জানাজায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা, চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেকে এসেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।” তিনি এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সিরাজুল ইসলাম (চট্টগ্রাম-৫, হাটহাজারী-বায়েজিদ আংশিক আসনের সংসদীয় প্রার্থী), সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাগির হোসেন, হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি খাইরুন নবী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন ডিলার, মজিবুর হক বাবুল, সাবেক যুবদল নেতা আব্দুল মাবুদ শিমুল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ার মোহাম্মদ বাচা, পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব পাভেল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. বশির, মো. সালাউদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

জানাজায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মোঃ সোলাইমান
হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা
মোবাইল: ০১৬৯০০০৩৫৫৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com