1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

 মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।                       
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা                               মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।                                                                       গাজীপুরের পূবাইলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে চার ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত রোববার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন গাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ। অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন— বিন্দান এলাকার শামীম ,সহ আরো তিনজন উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পূবাইল এলাকার বিন্দান এলাকায় কৃষি জমিতে গড়ে ওঠা কসমো কোম্পানি নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়াই ডেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিছ ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের সত্যতা পান।অপর দিকে পূবাইল কাজীপাড়া এলাকায় পুকুর ভরাট এর সত্যতা পান ।সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ভরাটে জড়িত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়। বালু ভরাট এর সরঞ্জাম জব্দ ও নষ্ট করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র বছরের পর বছর ধরে পূবাইলের বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। কতিপয় কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com