1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি।

২৮ অক্টোবর
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ১১,৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এর মধ্যে—
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৩ জন ব্যক্তিকে যথাক্রমে ১,০০০ টাকা, ৪০০ টাকা, এবং ১৫০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন ওয়ারেছী, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গাজীপুর এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূইয়া।
আসামিরা হলেন:
মেসার্স উত্তরা ফিলিং স্টেশন
সজীব, পিতা সতীশ, বান্দাখোলা
মহসিন, পিতা ওয়াজউদ্দিন, গাড়ারিযা, নাগরী
আবু তাহের, পিতা মন্জুর, জুগলী
ভ্রমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী সময়ে ও এই অভিযান অব্যহত থাকবে বলেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com