1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

দুই সদস্যের ফাউন্ডেশনের বড় উদ্যোগ: কোনাখালী মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

দুই সদস্যের ফাউন্ডেশনের বড় উদ্যোগ: কোনাখালী মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন আর.কে ফাউন্ডেশন মধ্য কোনাখালী রওজাতুল কোরআন নূরানী মাদ্রাসায় ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। “সুন্দর পৃথিবী সবার জন্য”, এই শ্লোগানকে ধারণ করে ফাউন্ডেশনটি সমাজের বিভিন্ন মানবিক উদ্যোগে কাজ করে যাচ্ছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোছাইন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক মাওলানা নোমান উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক মোহাম্মদ সালাহউদ্দিন ও হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে অংশ নেন পেকুয়া মানবিক টিমের সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ জাবেদ।

মাত্র দুই সদস্যকে নিয়ে যাত্রা শুরু করা আর.কে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। দুই সদস্যের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক এ.জে. নেজামউদ্দিন। অন্য সদস্য পরিচয় প্রকাশে অনিচ্ছুক, নেপথ্যে থেকেই মানবিক কাজে নিজেকে নিবেদিত রাখতে চান।

ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে বেশ কিছু সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৪ সালে বন্যার্ত মানুষের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে ১৮ হাজার টাকা অনুদান, একজন অসুস্থ ব্যক্তিকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা, একটি হাফেজিয়া মাদ্রাসায় সৌরবিদ্যুৎ সেটআপ স্থাপনসহ বিভিন্ন মানবিক কাজে ভূমিকা রাখছে ফাউন্ডেশনটি। মাঝখানে নানা কারণে কার্যক্রম কিছুদিন স্থবির থাকলেও দুই সদস্যের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, দুই সদস্য ছাড়া আর.কে ফাউন্ডেশন এখনো কোনো বাহ্যিক অনুদান গ্রহণ করেনি। নিজেদের সামর্থ্য দিয়েই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এ.জে. নেজামউদ্দিন বলেন, “মানুষ মানুষের জন্য। আমরা যেখানেই থাকি, নিজের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়াই, তাহলে সমাজে আর অভাব বা সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর.কে  ফাউন্ডেশন সেই বিশ্বাস থেকেই কাজ করছে।”

স্থানীয়দের মতে, ছোট পরিসরের এই উদ্যোগটি এলাকার তরুণদের জন্য এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com