1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু
মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম হাটহাজারীতে চট্টগ্রাম রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়।

আজ(২৩ নভেম্বর) রোজ রবিবার
ভোর ৫:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাটহাজারী পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড আলীপুর এলাকার চাঁনগাজী চৌধুরী বাড়ির ইফতেখার রাহাত (৩০) এবং একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র আবিদুল হাসান (৩৫) তারা সম্পর্কে চাচা ভাতিজা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে লালিয়ারহাট এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com