1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জয়নাল আবেদীন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেছার আহমেদ ভূঁইয়া, সভাপতি জেনিক কক্সবাজার জেলা শাখা৷

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ঃ৩০ মিনিটের সময় জেলা প্রশাসক মহোদয়ের হাতে বেলুন উড্ডয়নের মাধ্যমে র‌্যালির শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে জেলা কার্যালয় প্রঙ্গনে মিলিত হয়।

কক্সবাজার জেলা আইডিইবি কার্যালয়ে  আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান ও জেলা আইডিইবি অফিসের জায়গা দখল মুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসকের সদয় কামনা ।

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র -শিক্ষক  তাদের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে কক্সবাজার জেলায় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

উক্ত আলোচনা সভার সমাপনী বক্তব্যে প্রকৌশলী নেছার আহমেদ ভুঁইয়া বলেন, কক্সবাজার জেলা আইডিইবি কার্যালয়ে একটি আধুনিক মানের কারিগরী প্রশিক্ষণ ও পরামর্শ কেন্দ্র গড়তে কেন্দ্রীয় কমিটির সহায়তা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com