1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১৩ বছরের কিশোরী মরিয়ম বান্ধবীদের সহায়তায় ১২ দিন আত্মগোপনে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

১৩ বছরের কিশোরী মরিয়ম বান্ধবীদের সহায়তায় ১২ দিন আত্মগোপনে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::

কক্সবাজার ঝিলংজায় অবস্থিত ইমাম মুসলিম মাদরাসার এতিম খানার শিক্ষার্থী মাদ্রাসা থেকে নিখোঁজ ১৩ বছর বয়সের কিশোরী সাদিয়া সুলতানা মরিয়ম শিশু বান্ধবীদের সহায়তায় দীর্ঘ  ১২ দিন আত্মগোপনে ছিল। শুধু তাই নয়, মাদ্রাসাম কম্পাউন্ডের একটি বাসা থেকে আজ( ৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় ঘুমন্ত অবস্থায় মাদ্রাসা ছাত্রী মরিয়মকে উদ্ধার করা হয়।

কক্সবাজার সদরের ঝিলংজা মহুরী পাড়াস্থ ইমাম মুসলিম মাদরাসার এতিমখানার শাখা, ওমাইর এতিমখানা থেকে ২৪ নভেম্বর হঠাৎ নিখোঁজ হয় ৫ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা মরিয়ম (১৩)। মরিয়ম কক্সবাজার শহরের পেশকার পাড়ার মরহুম নুর আহমদের মেয়ে। সাদিয়া সুলতানা মরিয়ম গত ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এতিমখানা  থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে এতিমখানা কর্তৃপক্ষ ও অভিভাবকরা। তাকে খুঁজে না পাওয়ায় মাদ্রাসার কর্তৃপক্ষের পরামর্শে গত ২৫ নভেম্বর কক্সবাজার সদর থানায় মেয়েটির মা রিনা আক্তার একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-২০২৪। এনিয়ে বেশক’দিন ধরে কক্সবাজারের গণমাধ্যমে মরিয়মের মায়ের বরাত দিয়ে অনুমান নির্ভর ও তথ্যবিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, মরিয়ম নিখোঁজের আগে এতিমখানায় একটি ছোট চুরির ঘটনা ঘটে।  ঘটনার পর অনেকেই শিশু মরিয়মকে সন্দেহ করে। ফলে লজ্জিতা মরিয়ম মাদ্রাসা কম্পাউন্ডের একটি ফ্ল্যাটের দুই গৃহকর্মীকে ম্যানেজ করে গৃহকর্তা ও গৃহিণীর অগোচরে ওই ফ্ল্যাটেই মরিয়ম আশ্রয় নেয়। জায়গা হয় ফ্ল্যাটের ফলস ছাদে।

অবিশ্বাস্য হলেও সত্য- লুকিয়ে মরিয়মের থাকা খাওয়ার দেখভাল করে মরিয়মের সমবয়সী দুই গৃহকর্মী। দীর্ঘ ১২ দিন আত্মগোপনে থাকা মরিয়মকে আজ ভোরে গৃহকর্মীর বেডরুমে আবিষ্কার করেন গৃহিণী।  পরে সকালে থানা পুলিশ ডেকে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরিয়ম সামনে নিয়ে আসে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এসআই অজিত অধিকতর তদন্তের জন্য আত্মগোপনে থাকা শিশু মরিয়ম ও আশ্রয়দাতা দুই গৃহকর্মীকে পুলিশের হেফাজতে নিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার মডেল থানার এসআই অজিত জানান, সকালে এতিমখানা কতৃপক্ষের সহায়তায় শিশু মরিয়মকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সাথে মরিয়মের আশ্রয়দাতা দুই গৃহকর্মীকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উভয়ের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এতিমখানায় একটি ছোট চুরির ঘটনা ঘটে।  ঘটনার পর অনেকেই শিশু মরিয়মকে সন্দেহ করে। ফলে লজ্জিতা মরিয়ম মাদ্রাসা কম্পাউন্ডের একটি ফ্ল্যাটের দুই গৃহকর্মীকে ম্যানেজ করে গৃহকর্তা ও গৃহিণীর অগোচরে ওই ফ্ল্যাটেই মরিয়ম আশ্রয় নেয়।

মেয়েটির মা রিনা আক্তার জানায়, আমার মেয়েটির স্বীকারোক্তি মতে এতিমখানা কতৃপক্ষের কোন অপরাধ নেই। আমার মেয়েটি পেয়ে খুবই খুশি হয়েছি। আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। পুলিশ ও এতিমখানার সহায়তায় আমার মেয়েটিকে আপাততঃ বাসায় নিয়ে যাচ্ছি।

ওমাইর এতিমখানার তত্বাবধায়ক মাওলানা এহসান জানায়, দীর্ঘ ১২ দিন আত্মগোপনে থাকা মরিয়মকে আজ ভোরে গৃহকর্মীর সহায়তায় উদ্ধার করে পুলিশের সহয়তায় অভিভাবকদের হাতে মরিয়মকে হস্তান্তর করা হয়।

মাদরাসার সহকারী পরিচালক সাউদ নিজামী জানান, কিশোরী ছাত্রী নিখোজে আমরা খুব হতাশ হয়েছিলাম । আমরা আল্লাহর প্রতি হাজার হাজার শুকরিয়া, তিনি তার প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করেছেন । স্থানীয় কিছু সংবাদ মাধ্যম, এলাকাবাসী ও প্রশাসনের অতুলনীয় সহযোগিতায় আমরা সত্য উদঘাটনে সফল হয়েছি । যারা সহযোগিতা ও দোয়া করেছেন তাদের কাছে মাদরাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com