1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

তানোরে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক মজিবুরের গণ সংযোগ ও আলোচনা অনুষ্ঠিত

মো: এরশাদ আলী, রাজশাহী থেকে।
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

তানোরে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক মজিবুরের গণ সংযোগ ও আলোচনা অনুষ্ঠিত

মো: এরশাদ আলী,
রাজশাহী থেকে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাজশাহী ১ (তানোর- গোদাগাড়ী) আসনে এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির জনাব অধ্যাপক মজিবুর রহমান অনেক নেতা কর্মীদের সাথে নিয়ে আজ তানোর উপজেলার বিভিন্ন এলাকায় গণ সংযোগ ও আলোচনা করেন। তিনি আজ তানোর উপজেলার দুবইল উচ্চ বিদ্যালয়, কোয়েল হাট স্কুল ও কলেজ, চৌরখৈর উচ্চ বিদ্যালয় এবং চান্দুড়িয়ায় গণ সংযোগ ও আলোচনা করেন। বাংলাদেশ জামায়েত ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষের নেতা কর্মী গণ নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণ সংযোগ ও আলোচনা সভায় যোগদান করেন। অধ্যাপক মজিবুর রহমান দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশের উন্নয়ন করতে দাড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন এবার দেশে নির্বাচন হবে সুষ্ঠু, এদেশে আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না। তিনি আরো বলেন ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ দখল বাজদের স্থান বাংলাদেশে হবে না। আগামী দিনে জামায়াতের নেতৃত্বে এ দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি আরো এদেশের প্রধানমন্ত্রী হবেন সৎ ও যোগ্য জামাতের আমির ডা.শফিকুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার শিক্ষা বিভাগের নেতা ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলার সেক্রেটারি আক্কাস আলী, তানোর উপজেলার আমির আলমগীর হোসেন, জামায়াত নেতা আনিসুর রহমান, আবুল কালাম আজাদ, সেকেন্দার, জুয়েল রানা সহ প্রমুখ। উক্ত গণ সংযোগ ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ব্যাপক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় অধ্যাপক মজিবুর রহমান সহ সকল বক্তা গণ পরিস্কার করে বলেন আগামী দিনে বাংলাদেশে মানব দরদী ও সত্য প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে রাজনৈতিক দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সকল বক্তা গণ বলেন দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীর বিজয় হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের ভালবাসা ও আল্লাহর রহমত কামনা করছি। উপস্হিত নেতা কর্মী গণ মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং আল্লাহু আকবর ধ্বনির আওয়াজ দেন। উপস্থিত সকল নেতা কর্মী গণ দাড়ি পাল্লা কে জয়ী করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আজকে সকল আলোচক দেশে দখল বাজ, সন্ত্রাস, চাদাবাজ, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী এমন কোন ব্যক্তিকে ভোট না দেওয়ার আহবান জানান। জামায়াত নেতা গণ আরো বলেন দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, কৃষক, শ্রমিক, ছাত্র, সকল আমজনতার কোন ভেদাভেদ নেই। সবাই মিলে একটি আদর্শ শান্তি পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য যে তানোর উপজেলার কলমা ইউনিয়নের বিএনপির অনেক নেতা কর্মী গণ আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যোগদান কৃতরা জামায়াত কে জয়ী করার জন্য সক্রিয় ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গণ সংযোগ ও
আলোচনা শেষে সুশৃঙ্খলভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com