1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

চন্দনাইশে হেফজখানা থেকে ৮ বছরের মাদ্রাসাছাত্র উধাও আতঙ্কে পরিবার সন্ধান কামনায় আকুতি

বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার ছৈয়দুল করিম খানের প্রতিবেদনে

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা এলাকায় অবস্থিত একটি হেফজখানা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী মো. রবিউল হোসেন, আজ বিকেল ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সে উধাও হয়ে যায়,সন্ধ্যা গড়িয়ে রাত হলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে,

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,নিখোঁজ রবিউল চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হারলা সাতভাইয়ের পাড়া এলাকার বাসিন্দা নাঈম উদ্দীনের ছেলে এবং স্থানীয় মুরব্বি হাসমত আলীর নাতি,সে স্থানীয় যতরকুল হেফজখানার (নাজিরহাট) ছাত্র ছিল,

রবিউলের বাবা নাঈম উদ্দীন জানান,প্রতিদিনের মতো আজ বিকেলেও রবিউল মাদ্রাসায় ছিল,হঠাৎ বিকেল ৪টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না,মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে তাৎক্ষণিকভাবে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি,মাদ্রাসার আশপাশ এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হয়,কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি,

এলাকাবাসীর ধারণা,শিশুটি হয়তো পথভুলে অন্য কোথাও চলে গেছে অথবা কোনো অসৎ চক্রের পাল্লায় পড়তে পারে,যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে বা তাকে কোথাও ইতস্তত ঘোরাফেরা করতে দেখলে দ্রুত সময়ের মধ্যে নিম্নেল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে,

**নিখোঁজ ছাত্রের বিবরণ:**

***নাম:** মো. রবিউল হোসেন
***বয়স:** ৮ বছর
***পরনে ছিল:** সাধারণ পাঞ্জাবি-পাজামা)
* **যোগাযোগ:** ০১৮৫২-৩৭৪১০৫
(পারিবারিক মোবাইল)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com