1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৫’ পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
  •  

    **সিনিয়র রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান**

    ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
    যথাযোগ্য মর্যাদা,উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকায় অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) পালিত হয়েছে‘বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৫,দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়,

    সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, র‍্যালিতে আরবি ভাষার গুরুত্ব সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়,

    র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আরবি কেবল মুসলমানদের ধর্মীয় ভাষা নয়,এটি বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক ভাষা।
    জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে এবং মধ্যপ্রাচ্যের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম,
    আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আরবি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই,

    সভায় বক্তারা ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে আরবি ভাষার চর্চা ও গবেষণার পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান,

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং বিভাগীয় প্রধানগণ,

    বক্তারা মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং আরবি ভাষাকে কর্মমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন,

    পরিশেষে,মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আরবি ভাষার প্রচার ও প্রসার কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com