1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিডিএলজি

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিডিএলজি

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান জেলার লামা উপজেলার ৬নং রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প, বাজেট বরাদ্দ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন মোছাম্মৎ রাশেদা আক্তার, উপপরিচালক (ডিডিএলজি), স্থানীয় সরকার শাখা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তিনি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জন্মনিবন্ধন সংক্রান্ত রেজিস্টার, জায়গা ও ওয়ারিশ পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন।

এ সময় তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এর অংশ হিসেবে রূপসীপাড়া ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদে ৪ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, ওয়ার্ড সদস্যসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় ডিডিএলজি মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন,
“তৃণমূল পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দেওয়ার মূল কেন্দ্র হলো ইউনিয়ন পরিষদ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম ইউনিয়নের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে ডিডিএলজি গ্রাম পুলিশদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com