1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দিতে টাকা নেওয়ায় ডিলারকে ২ মাসের  কারাদণ্ড

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দিতে টাকা নেওয়ায় ডিলারকে ২ মাসের  কারাদণ্ড

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::

মহেশখালী উপজেলায় খাদ্য অফিসের খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার আজিজুল হক ৮০০ জন উপকারভোগীদের নিকট থেকে প্রতিজনের কাছ থেকে ৩০০ টাকা করে ১লক্ষ ৪০ হাজার টাকা অবৈধভাবে গ্রহণের বিনিময়ে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণ করছিলেন এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জবানবন্দিতে সত্যতা পাওয়ায় ডিলারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।

২৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের দায়ে এক ডিলারকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। তদন্তে অভিযোগের সত্যতা উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত নিজ দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি, ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরকারি নির্দেশনা অমান্য ও আইন ভঙ্গের দায়ে ০২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার । প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com