1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গজালিয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন: নিরাপত্তা, শৃঙ্খলা ও জনসেবায় জোরালো নির্দেশনা

মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গজালিয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন: নিরাপত্তা, শৃঙ্খলা ও জনসেবায় জোরালো নির্দেশনা

মোঃমোরশেদ আলম চৌধুরী

বান্দরবান জেলার লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সকালে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক খোঁজখবর নেন। এসময় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ কর্মপরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন।
তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com