1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

তানোর উপজেলা কর্মকর্তা গণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: এরশাদ আলী রাজশাহী থেকে।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

তানোর উপজেলা কর্মকর্তা গণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: এরশাদ আলী
রাজশাহী থেকে।

রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপির সাথে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায়
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা কর্মকর্তা গণ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষারমান উন্নয়ন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও রাজশাহী -১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাঈমা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার শিক্ষার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দূর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অধ্যাপক মুজিবুর রহমান উপজেলার শিক্ষার চলমান বিভিন্ন উন্নয়ন দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে সরকারি দপ্তরের সকল ঘুষ ও দূর্নীতি বন্ধের নির্দেশ দেন। সেবা নিতে আসা কোন শিক্ষক গণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়ে শিক্ষা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে তানোর উপজেলা কে একটি আধুনিক, উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন অধ্যাপক মজিবুর রহমান, এমপি।

উক্ত সভায় আরও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলেয়া ফেরদৌসী, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড. ওবাইদুল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মো. এখলাসুর রহমান। পরে নবনির্বাচিত সাংসদকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভার আলোচনা শেষে সভার সভাপতি তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান সুশৃঙ্খল ভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com