1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

লামায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

লামায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী মার্মা পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অংচাইং মার্মা (২৫) নামে এক যুবক। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতের কোনো একসময় নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”

নিহত অংচাইং মার্মা চাম্পাতলী মার্মা পাড়া এলাকার ক্যওহ্লাচিং মার্মার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে অংচাইংয়ের স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে স্ত্রীর অভিমানে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টার পর শেষ পর্যন্ত অভিমান থেকেই গলায় ফাঁস দেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com