1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

রুমায় সেনাবাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত অস্ত্র উদ্ধার

মোঃমোরশেদ আলম চৌধুরী নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪৬০ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী নিজস্ব সংবাদদাতা

বান্দরবানের রুমা উপজেলা ও থানচির সীমান্তবর্তী এলাকা বাকলাই পাড়া নামক স্থানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত তিনটি আগ্নেয়াস্ত্র, সহ বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই এলাকায় মরদেহ দুটি পড়ে আছে বলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা, খবর পেয়ে ঘটনাস্থল রুমা হওয়ার পরেও থানচি থানার নিকটবর্তী হওয়ায় লাশ গুলো উদ্ধারে যায় থানচি থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন।তিনি জানান স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব।তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয়রা।

এর আগে গত ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে।

প্রসঙ্গত সাম্প্রতিক রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com