1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

শীর্ষ সন্ত্রাসী বাবলা খুনে আটক ২ : রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড়,নিরাপত্তাহীনতায় জনসাধারণ

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

শীর্ষ সন্ত্রাসী বাবলা খুনে আটক ২ : রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড়,নিরাপত্তাহীনতায় জনসাধারণ
মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে প্রকাশ্য জনসম্মুখে শত শত জনতার ভিড়ে বরেণ্য রাজনীতিবিদ চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় শীর্ষ পদমর্যাদা সত্ত্বেও বিএনপি’র টিকেট (নমিনেশন) প্রাপ্ত হয়েও গুলিবিদ্ধ। খুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভয় আতঙ্কে পরিবার এলাকাবাসী ও সাধারণ জনসাধারণ। দুই জন আহত’সহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন (বাবলা) নিহতের ঘটনায় চাঞ্চল্যকর তথ্যে ব্যাপক গুঞ্জন সমালোচিত হয় সারা চট্টগ্রামসহ দেশজুড়ে। খুনের ঘটনায় জড়িত দুইজন আটক করে র‍্যাব-৭। উন্নত চিকিৎসায় ঢাকায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

আজ ৭ নভেম্বর,শুক্রবার, সকালে র‍্যাব বদ্দারহাট মিডিয়া সেন্টারে এ–সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-৭। সকাল ৭টায় গ্রেফতার করেছে র‍্যাব-৭। তবে এ ঘটনায় মো. আলাউদ্দিন ও মো. হেলাল নামে ২ জনকে নগরের চান্দগাঁও হাজিরপুল এলাকা থেকে তবে, মূল কিলিং মিশনে নেতৃত্ব দেয়া সন্ত্রাসীরা এখনও অধরা।

বায়েজিদ চালিতাতলীতে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে নিহত সরওয়ার বাবলার পিতা বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি দায়ের করেছেন।

চিহ্নিত সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত ভয়ংকর কায়দায় লোমহর্ষক ভিডিও চিত্রে প্রকাশিত হয়। নির্বাচন প্রচারণে গনসংযোগকালে এমপি প্রার্থী গুলিবিদ্ধ রাজনৈতিক অঙ্গন ও সর্ব মহলে সমালোচনার ঝড়। ঘটনাস্থলে দুইজন আহত ১জন হত্যা/খুন হওয়া সরোয়ারের সাথে সামাজিক আনুষ্ঠানিকতায় রাজনৈতিক কর্মকান্ডে চট্টগ্রামের শীর্ষ রাজনীতিবিদের সাথে সখ্যতার নানা চিত্র ও ভিডিও প্রকাশ পেলে ব্যাপক নেতিবাচক সমালোচিত হয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে।

আজ সকালে র‍্যাব বদ্দারহাট মিডিয়া সেন্টারে এ–সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাবলাকে হত্যার উদ্দেশ্যেই গণসংযোগে গুলি চালানো হয়েছিল বলে জানা গেছে। কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলেও জানায় র‍্যাব।

উল্লেখ্য, বায়েজিদ বোস্তামী চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com