1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

কালীগঞ্জে সাংবাদিক পনির খন্দকারের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জে সাংবাদিক পনির খন্দকারের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

মো: মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য রাজধানী টিভির টংঙ্গী, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মো. পনির খন্দকারের পিতা মোহাম্মদ হোসেন খন্দকার (৮৭) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকালে স্থাণীয় ভাদার্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়।
পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় মরহুম মোহাম্মদ হোসেনের খন্দকারের জানাজার নামাজে মরহুমের ভাই জাকির হোসেন খন্দকার, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌরসভার সভাপতি মো. রেজাউল করিম, পৌরসভার ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল্লাহ্ মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান (মিন্টু), মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক মো. পনির খন্দকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মরহুমের স্মৃতি চারন করেন।
এসময় জানাজায় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), উপজেলা সদস্য সচিব সাইফুল ইসলাম (সুমন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি নায়েবুর রহমান (মাসুদ), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), উপজেলা জাসাস এর আহ্বায়ক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু, যুগ্ম আহ্বায়ক বাদল ফকির, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন।
মরহুম মোহাম্মদ হোসেন খন্দকারের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, জাসাস গাজীপুর জেলা কমিটি, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ প্রেসক্লাব উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com