1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বাসা-বাড়ির সামনের সড়কে অস্বাস্থ্যকর ময়লার বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি….

চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাসা-বাড়ির সামনের সড়কে অস্বাস্থ্যকর ময়লার বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি….

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রাম নগরীর ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ,কবর স্থানের সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন ও কুকুরের উৎপাতের বিষয়ে একাধিক বার সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার কারণে
হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হন দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন।

আবাসিক বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে চলাচলের রাস্তায় ময়লার ডাস্টবিনের কারনে এলাকার পরিবেশ দুষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে,এই বিষয়ে চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র এলাকা পরিদর্শন শেষে,চসিক কর্মকর্তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী,ক্লিন, গ্রীন হেলদি ও সেইফ সিটি বাস্তবায়নে এলাকার পরিবেশ ও বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অতি দ্রুত ডাস্টবিন সরানোর নির্দেশনা দেন।মেয়র ও চসিক পরিচ্ছন্নতা বিভাগের নির্দেশনা অমান্য করে আবারো উক্ত স্থানে ময়লা ফেলায় বিষয়টি স্থানীয় বাসিন্দারা চসিক কতৃপক্ষের নজরে আনেন।
এরই ধারাবাহিকতায়
গত ১৬ নভেম্বর রবিবার
চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা,চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব মহাসচিব ডা:সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসলেএই বিষয়ে পেশাগত দায়িত্বে খাতিরে ভিডিও ধারন করলে গণমাধ্যম কর্মী, দৈনিক আজকের বাংলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় ব্যবহার করে রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ, এমনকি উপস্থিত চসিক কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এর সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন।

এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যম কর্মীদের মাঝে ছড়িয়ে পরলে ক্ষোভের সকলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়,এই বিষয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com