1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

সারাদেশ কাঁপল ভূমিকম্পে নিহত – ৩ : সম্প্রতিকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পন

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সারাদেশ কাঁপল ভূমিকম্পে নিহত – ৩ : সম্প্রতিকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পন
মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামসহ ভয়াবহ ভূমিকম্পে কাপঁলো রাজধানীসহ সারা বাংলাদেশ। দেশের বাহিরের আশপাশ অঞ্চল । সম্প্রতিকালের ভূমিকম্পের সবচেয়ে বেশি ভয়াবহ অনুভূত ভূমিকম্পনের তীব্রতা ছিল এ ভূমিকম্পের পরিমাণ। ঢাকায় ভূমিকম্পে রেলিং পড়ে তিনজন নিহত হয়েছে । বিভিন্ন জায়গায় আরও পুরনো ও ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর ফাটল ও বহুতলা ভবন হেলে পড়েছে। ভূমিকম্পের সাথে সাথেই বহুতল বিল্ডিং ও স্থাপনা থেকে সকলে রাস্তায় বের হয়ে এসেছে। দেশবাসী ভয় আতঙ্কে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছে ভূমিকম্পে সৃষ্ট কম্পনের তীব্রতায়।

আজ শুক্রবার ( ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। গাজীপুরের ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র, মাত্রা ৫.২

ভূমিকম্পটির উৎসস্থল ছিল গাজীপুর জেলার ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়েছে। পাশাপাশি ভারতের কয়েকটি পার্শ্ববর্তী এলাকায় কম্পনের আভাস পাওয়া গেছে।

হঠাৎ কম্পন শুরু হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫.২ মাত্রার ভূমিকম্প মাঝারি হলেও দুর্বল বা পুরনো ভবনগুলোতে ক্ষতির সম্ভাবনা থাকে। সংশ্লিষ্ট দপ্তরগুলো অফিসিয়াল রিপোর্ট হালনাগাদে কাজ করছে, যা কিছুটা সময় লাগতে পারে।

বিশেষজ্ঞরা দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি ভবন ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com