1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বান্দরবানে রেইছা আর্মি চেকপোস্টের অভিযানে ১২ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বান্দরবানে রেইছা আর্মি চেকপোস্টের অভিযানে ১২ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের রেইছা আর্মি চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালে ১২ লিটার দেশীয় মদসহ টিটু দেব (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দায়িত্বরত সেনা সদস্যরা।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বার্তায় জানানো হয়—
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনায় রেইছা আর্মি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশী পরিচালনা করা হচ্ছিল। এসময় পূরবী পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১১-১১৯২) থেকে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার এবং মাদক ব্যবসায়ী টিটু দেবকে আটক করা হয়।

আটক টিটু দেব চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা এবং কাজল দেবের পুত্র বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর তৎপরতায় মাদক পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রেস বার্তায় আরও বলা হয়— পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা অব্যাহত থাকবে।

রেইছা আর্মি ক্যাম্পের নিয়মিত তল্লাশী কার্যক্রমের ফলে মাদক চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হচ্ছে, আর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com