1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

বরেন্দ্র টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অবকাঠামো তৈরি অতি জরুরি।

নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বরেন্দ্র টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অবকাঠামো তৈরি অতি জরুরি।

নিজস্ব সংবাদদাতা।

চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন সদর থানার অন্তর্ভুক্ত বরেন্দ্র টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে টি কারিগরী শিক্ষায় ব্যাপক ভুমিকা পালন করে আসছেন। কিন্তু এই কলেজের অতি পুরোনো অবকাঠামো দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। জানা যায় যে এই কলেজের সক্রিয় নিষ্ঠাবান অধ্যক্ষ মহোদয়, সহকারী শিক্ষক গণ এবং কর্মচারী গণ শুরু থেকেই কারিগরি শিক্ষার উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের প্রতি নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে সঠিক ভাবে সুনামের সহিত পালন করে আসছেন। কলেজ টি স্থাপিত হয় ২০০৪ সালে, EIIN নাম্বার ১৩২৩৩৬।

আজ হঠাৎ সরেজমিনে অত্র কলেজে সংবাদ কর্মী হিসেবে গিয়ে দেখা যায় যে শিক্ষক দের উপস্থিতি ছিল শতভাগ এবং কলেজের প্রতি সকলের আগ্রহ ছিল পর্যাপ্ত পরিমাণে। ছাত্রদের ক্লাশে উপস্থিতি ছিল অনেক ভালো। মোট শিক্ষার্থীদের সংখ্যা সন্তোষজনক এবং প্রতিবছর পাশের হার যথেষ্ট। কিন্তু দেখা যায় যে কলেজের অতি পুরোনো টিনের ছাউনি দেওয়া ঘরগুলো ভেঙে চুরে জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। কলেজের নামকরণ সহ প্রধান গেটও দেখা যায় না। কিছুটা ভালো রুমে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়। অবকাঠামোর অভাবে কলেজের একাডেমিক দপ্তর, অধ্যক্ষের রুম, অফিস রুম, ক্লাস রুম, মেয়েদের কমন রুম সব কিছুতেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কে। কলেজে রয়েছে খেলার মাঠ, প্রয়োজনীয় জমি এবং কলেজের চারপাশ সবুজ সমারোহে মনোরম পরিবেশে আচ্ছাদিত। কলেজ টি প্রধান সড়কের পাশে অবস্থিত। কলেজটির বড় সমস্যা শুধু একটাই তা হলো অবকাঠামোর অভাব। তাই এই কলেজের অধ্যক্ষ মহোদয়, সহকারী শিক্ষক গণ, শিক্ষার্থী- অভিভাবক, কর্মচারী গণ, কলেজ এলাকার জনসাধারণ সকলেই কারিগরি শিক্ষার উন্নয়নে তথা অত্র কলেজের শিক্ষার সার্বিক উন্নয়নে স্বল্প সময়ের মধ্যে নতুন অবকাঠামো তৈরির জন্য বিনয়ের সহিত জোর দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, কারিগরি অধিদপ্তর বরাবর সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com