1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

বিএনপির এমপি পদপ্রার্থী শরীফ উদ্দীনের প্রচারনা ও কেন্দ্র কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বিএনপির এমপি পদপ্রার্থী শরীফ উদ্দীনের প্রচারনা ও কেন্দ্র কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা।

রাজশাহী -১ (তানোর- গোদাগাড়ী) সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থীর নাম জনাব মেজর জেনারেল শরীফ উদ্দীন। তিনি বিএনপির সফল সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম জনাব ব্যারিষ্টার মো: আমিনুল হকের আপন ছোট ভাই। আজ তিনি তানোর উপজেলার তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জাতীয় নির্বাচনের প্রচারনা করেন এবং বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্রের নির্বাচনী পরিচালনার জন্য সক্রিয় কেন্দ্র কমিটি গঠন করেন। মেজর জেনারেল শরীফ উদ্দীন আজ তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, কাশেম বাজারে, কালিগঙ্গ হাট সহ বিভিন্ন এলাকায় উক্ত কার্যক্রম সফল ভাবে সম্পূর্ণ করেন। বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মেজর জেনারেল শরীফ উদ্দীনের প্রচারনার সাথে অনেক বিএনপির সক্রিয় নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। জনাব শরীফ উদ্দীন উপস্থিত সকল নেতা কর্মী গণ দের উদ্দেশ্যে নানাবিধ নিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সকলের সমর্থনে কেন্দ্র কমিটি গঠন করে তা সবার সামনে প্রকাশ করেন। উপস্থিত সকল নেতা কর্মী গণ নব গঠিত কেন্দ্র কমিটি কে সাদরে গ্রহণ করেন এবং একসাথে ধানের শীষ প্রতীকের পক্ষে যথাযথ ভাবে কাজ করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মেজর জেনারেল শরীফ উদ্দীন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলকে দোয়া কামনা করার অনুরোধ করেন এবং সেই সাথে নিজ দলের সকল ভেদাভেদ ভুলে নেতা কর্মী গণ দের সজাগ থেকে নিজ নিজ কেন্দ্রের দায়িত্ব সততার সহিত যথাযথ ভাবে পালন করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। মেজর জেনারেল শরীফ উদ্দীন আপন বড় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো যথাযথ ভাবে সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজ উদ্দিন, সাবেক তানোর পৌরসভার মেয়র বিএনপি নেতা জনাব মিজানুর রহমান মিজান, সাবেক তানোর উপজেলার ছাত্রদল সভাপতি বিএনপির সক্রিয় তরুণ নেতা জনাব এমএ মালেক, তানোর উপজেলার যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মো: এমদাদুল, বিএনপি নেতা ডা: মিজানুর রহমান, বাবু, অরুণ, মশিউর, মাহাবুর রহমান, ওবায়দুল, বারিক মন্ডল, হাবিবুর রহমান, আলতাফ, জালাল, মিনারুল, এমদাদুল সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com