1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

লামায় ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

লামায় ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

আজ ০৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩০ টা থেকে লামা উপজেলায় ফাইতং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশের ক্ষতিকর কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানান।

মোবাইল কোর্টে এবিসি-২, বিবিএম, 4MB ও এসএসবি—এই চারটি ইটভাটাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন), ২০১৯ এর বিধান লঙ্ঘনের দায়ে
প্রতিটি ভাটাকে ২,০০,০০০ টাকা করে মোট ৮,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন—

“পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে পরিবেশদূষণকারী কোনো ইটভাটা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com