1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত :

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত :
মোহাম্মদ মাসুদ

বিদেশের মাটিতে কর্মগুণে সফল মেয়র হিসেবে হলেন সম্মানিত ও পুরষ্কৃত। বিদেশ সফরে অবস্থাকালেও মেয়র রেখেছেন দেশের খবর। তিনি কর্মস্থলের সিটি কর্পোরেশনের নিয়মিত খবর রেখেছেন। সফর শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

লন্ডনে তিনি দীর্ঘ প্রায় এক মাসের সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত, সফল মেয়র দায়িত্বকালীন কাজের স্বীকৃতি স্বরুপ পদক গ্রহণ, লন্ডনে দাপ্তরিক উচ্চ পর্যায়ের মতবিনিময় সভা, গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠানের সাথেসৌহার্দ্যপূর্ণ বৈঠকসহ নানা প্রতিষ্ঠান ও কার্যালয়ে পরিদর্শন করেন।

আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে বারটায় থাই এয়ারওয়েজ এর ফ্লাইটে ব্যাংকক হতে ঢাকা বিমানবন্দর পৌছালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। এসময় মেয়র চট্টগ্রামের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকসেবার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

গত ৮ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা, এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মেয়র। সফরকালে মেয়র লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া, ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন মেয়র।

সফরকালে জলাবদ্ধতা নিরসনে বিশেষ অবদান রাখায় লন্ডনে সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে “লেটার অফ অ্যাপ্রিসিয়েশন” প্রদান করে চট্টগ্রাম সমিতি লন্ডন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর লন্ডন সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন মেয়র। মেয়র যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় সফর করেন এবং লন্ডনের স্ট্রাটফোর্ডে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ ও কার্যালয় পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com