1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

*সিএমপি’র হালিশহর থানার অভিযানে সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ ০৫ জন গ্রেফতার ও চোরাইকৃত ৭.৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার*

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

*সিএমপি’র হালিশহর থানার অভিযানে সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ ০৫ জন গ্রেফতার ও চোরাইকৃত ৭.৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার*

গত ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় হালিশহর থানাধীন গোল্ডেন আবাসিক এলাকা কে-ব্লক শেষ মাথা বাসা নং ০৫ , রোড নং ০১ ৪র্থ তলা বাদীর বর্তমান বাসায় সেলাই রেঞ্জ দিয়ে জানালা গ্রীল কেটে বাসার ভিতরে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে আলমারীতে রক্ষিত আনুমানিক ১১ ভরি স্বর্ণালংকার নগদ ২ লক্ষ ১১ হাজার টাকা এবং একটি রিয়েলমি সি-১১ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। বাদী ফয়সল আবদুল্লাহ আদনান (৪২) বাদী হয়ে উক্তরূপ এজাহারের প্রেক্ষিতে হালিশহর থানার এফআইআর নং-৬, তারিখ- ১১ নভেম্বর, ২০২৫; জি আর নং-১৪৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

হালিশহর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ নুরুল আবছার ও পুলিশ পরিদর্শক তদন্ত আবু হানিফ এর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের এসআই/মোঃ সামসুজ্জামান, এসআই/মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই/মোঃ ইমরান হোসেন, এসআই/মোঃ এহেছান মাহবুব ও সঙ্গীয় ফোর্স সমন্বয়ে গঠিত একটি চৌকশ অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরী এবং নোয়াখালী জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম প্র: শাকিল(২৯) এবং ইয়াসিন আরাফাত শাকিল(২৫)দ্বয়সহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করে এবং আসামীদের স্বীকারোক্তি মতে ইং ০৩/১২/২৫ তারিখে বাদীর চোরাই যাওয়া স্বর্ণালংকারের মধ্যে মোট ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com