1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা (২০২৫-২০২৬) কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ। অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি দ্বিতীয় পর্বের আয়োজিত এ কমিটি ঘোষণা করেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যরা।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম। সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ।

অন্যদিক যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ এর ব্যুরো প্রধান সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভি’র সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com