1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

আলীকদমে অবৈধ পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আলীকদমে অবৈধ পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, ট্রাক ও স্ক্যাভেটর জব্দ

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান আলীকদম উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সহায়তা প্রদান করে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীমের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আলীকদম থানা পুলিশ।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটর দিয়ে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে আবু হানিফ নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ডাম্পার ট্রাকের মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ট্রাক ও ৩টি স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানার হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত জরিমানা পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জাম অবমুক্ত করা হবে।

পরিবেশ ও পাহাড় রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ পাহাড় কাটা ও মাটি উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com