1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট।

স্টাফ রিপোর্টার।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে দেশের সর্বস্তরে চলছে শোকের ছায়া। পটুয়াখালীতে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান কনসার্ট অনুমতি দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদায়ের মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম-কে বলেন– এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের জন্য প্রতি বছরের মতো এবারও এক মাস আগে প্রশাসনের অনুমতি নেয়া হয়েছিলো। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। সে জন্য কনসার্ট অনুষ্ঠানটি বন্ধ করার জন্য বলা হয়েছে। কিন্তুু ১৯ ডিসেম্বর বিকেলে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর উপস্থিতি সেখানে ছিলো এবং তিনি অনুমতি দেয়ার পরে শিক্ষার্থীরা কনসার্ট করেছে।

এ ব্যাপারে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অল্প কিছু সময়ের জন্য অনুষ্ঠানের অনুমতি দিয়েছি। প্রধান শিক্ষক এর নিষেধাজ্ঞা ছিলো বলেও তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, আসলে দেশের গানের জন্য কিছু সময় দেয়া হয়েছিলো কিন্তুু সেখানে অন্য গান পরিবেশন হবে এতো দীর্ঘসময় চলবে বুজতে পারিনি এটা আমার ভুল হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন- আজকের দিনে কনসার্ট আনন্দ উৎস অনুচিত। জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে তিনি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও জুবিলী স্কুলের প্রধান শিক্ষককে অনুষ্ঠান বন্ধ করার জন্য বলা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, প্রশাসনিক অনুমতি আছে কিনা জানিনা, তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com