1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

জব্দ সিএনজি অটোরিকশা

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল টাকা ক্রয়–বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এক হাজার টাকার জাল নোটের ১২টি বান্ডেলে মোট ১১ লাখ ৩৮ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয়েছে জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর রাতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) পংকজ কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নং দোছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় নুরুল ইসলামের দোকানের সামনে থেকে হাবিব উল্লাহ (১৯) নামের এক যুবককে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আলী জোহার (২৮) এবং জাল টাকা চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত মো. আবুল হাসেম (৩২)। এসময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (রেজি নং— কক্সবাজার-থ-১১-৮৪৫২) জব্দ করা হয়।
পুলিশ বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের সাথে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com