1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নড়িয়া উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

নড়িয়া উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীত মৌসুমে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকাল ১০টায় নড়িয়া উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লাকি দাস। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে শীতজনিত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই উদ্যোগ। আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপস্থিত সাংবাদিকরা হলেন—

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com