1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে

ভ্রাম্যমান প্রতিনিধি রুপা আক্তার ইন্নি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

ভ্রাম্যমান প্রতিনিধি
রুপা আক্তার ইন্নি

বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ কবির হোসেন মাঝি, যুগ্ম আহ্বায়ক, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি
শামসুল কবির ফরহাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শায়েস্তাবাদ ইউনিয়ন
এডভোকেট মোঃ হারুন রশীদ, যুগ্ম আহ্বায়ক, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি
মোঃ মোকলেছুর রহমান সরদার
এ কে এম সাখাওয়াত হোসেন হিমু
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল মাহমুদ, সভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা।
সঞ্চালনায় ছিলেন মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, জিসাস বরিশাল জেলা।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মাসুম মোল্লা প্রচার সম্পাদক জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা ও
মোঃ আলমগীর হোসেন দপ্তর সম্পাদক জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বরিশাল জেলা।

এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মোঃ সবুজ খানসোমা (আহ্বায়ক, ৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি) এবং মোঃ মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ হারুন অর রশিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট মজিবুর রহমান সরোয়ার-কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবশেষে মাওলানা আব্দুল্লাহ হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com