
*সিএমপির ডিবি (দক্ষিণ) টিম-০১ এর অভিযানে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার*
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের টিম-০১ এর অফিসার ও ফোর্স ১৭/০১/২০২৬ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের বড়পুল মোড়স্থ নবাব রেস্তোরাঁর সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। কেফায়েত উল্লাহ (৩৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মৃত রাইসা খাতুন, সাং-ক্যাম্প-০৪, ব্লক-সাবেক জি-২, বর্তমানে-জি-৫, হেড মাঝি-বশির আহমদ, সাব-মাঝি-মোঃ ফারুক, এফসিএন নং-১৪১৩৮৬, মধুরছড়া পুলিশ ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; ০২। মোঃ জয়নুল আবেদীন (৪৪), পিতা-মোঃ হানিফ মোল্লা, মাতা-নুর নাহার বেগম, সাং-পূর্ব যাদবপুর, ০১নং ওয়ার্ড, নরোত্তমপুর ইউপি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী; বর্তমানে-মইন্নাপাড়া, ব্যারিস্টার আবাসিক এলাকা, বাবুল মিয়ার ভাড়াটিয়া, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত থেকে সর্বমোট ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোঃ কেফায়েত উল্লাহ (৩৭)-এর বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-৫৮, তারিখ-২৭/০১/২০২৪, ধারা-৩৬(১) সারণির ১০(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু রয়েছে।