1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং

বিশেষ প্রতিনিধি রুপা আক্তার ইন্নি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং
মনপুরা

বিশেষ প্রতিনিধি
রুপা আক্তার ইন্নি

মনপুরা উপজেলায় আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। অভিযানের আওতায় বাধের হাট, মুক্তিযোদ্ধা ভবনের সামনে, হাজীরহাট বাজার ও হাজীরহাট ঘাট এলাকায় নৌবাহিনীর সদস্যরা টহল দেন।
ফুট পেট্রোলিংকালে নৌবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কার্যক্রম, মাদক কারবার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে নৌবাহিনীর কঠোর অবস্থানের কথা জানান তারা।
নৌবাহিনী সূত্র জানায়, সুস্থ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুট পেট্রোলিংয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com