1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে গাজীপুর মহানগর সদর থানা ২৯ নং ওয়ার্ডের ছোটদেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গাজীপুর সদর।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলো সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব ফাতেমা হক রুনা, সভাপতি, ছোটদেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তিনি বলেন,
“শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর। এতে করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পায়।”
অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন
জনাব মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক, ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশন।
তিনি বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করাই আমাদের মূল লক্ষ্য। সামনে আরও বড় পরিসরে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে একটি লাইব্রেরি স্থাপনের সিদ্ধান্তও আমরা গ্রহণ করেছি, যাতে শিশুরা জ্ঞানচর্চার আরও ভালো সুযোগ পায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং ইয়ূথ পাওয়ার ফাউন্ডেশনের সদস্যরা।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার, গাজীপুর সদর।
জনাব মোছাঃ আফরুজা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাজীপুর সদর।
জনাব আখের আলী দেওয়ান, প্রধান শিক্ষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়।
প্রকৌঃ মুহঃ ফারুক হাসান, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, গাজীপুর সদর।
জনাব ইসরাত সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, বিআরডিবি, গাজীপুর সদর।
জনাব শংকর চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ছোটদেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়।
জনাব জেসমিন আক্তার, প্রধান শিক্ষক, ছোটদেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুরো আয়োজনটি ছিল আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভরপুর। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে শিক্ষার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com