
কক্সবাজার রামুতে টমটম চালককে নৃশংসভাবে হ/ত্যা করেছে দু/র্বৃত্ত/রা।
আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
মোহাম্মদ বাবুল (৪০) নামে এক টমটম চালককে নৃশংসভাবে হ/ত্যা করেছে অজ্ঞাত দু/র্বৃত্ত/রা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার ম/র/দে/হ উদ্ধার করা হয়।
নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুলালির জুম এলাকার বাসিন্দা এবং আব্দুস সালাম বৈদ্যের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় টমটম নিয়ে ভাড়ায় বের হন বাবুল। কিছু সময় পর দক্ষিণ মিঠাছড়ির চৌধুরী পাড়া এলাকায় একটি ফসলি জমিতে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম/র/দে/হ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধা/রা/লো অ/স্ত্রে/র আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে গলা কেটে হ/ত্যা করার কোনো আলামত পাওয়া যায়নি।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বাবুলকে নির্জন স্থানে ডেকে নিয়ে হ/ত্যা করা হয় এবং তার ব্যবহৃত টমটমটি ছি/ন/তা/ই করে নিয়ে যায় দু/র্বৃত্ত/রা। তাদের ধারণা, গাড়িটি হাতিয়ে নিতেই এই নৃশংস হ/ত্যা/কাণ্ড ঘটানো হয়েছে।
রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশ জানায়, ম/র/দে/হ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল ম/র্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন, ছিনতাই হওয়া টমটম উদ্ধার এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।
এই নৃশংস হ/ত্যা/কাণ্ডে রশিদনগর ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।