1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

কক্সবাজারের মহেশখালীকে শিল্প হাবে রূপান্তরের লক্ষ্য, পাঁচ বছরের রোডম্যাপ অনুমোদন

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীকে শিল্প হাবে রূপান্তরের লক্ষ্য, পাঁচ বছরের রোডম্যাপ অনুমোদন

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার।।

আন্তর্জাতিক মানের শিল্প হাব হিসেবে মহেশখালীকে গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত রোডম্যাপ অনুমোদন দিয়েছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত মিডার প্রথম গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, ২০২৫ থেকে ২০৩০ সময়কালের জন্য একটি স্বল্পমেয়াদি ভূমি বরাদ্দ পরিকল্পনা অনুমোদন পেয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে তিনটি প্রধান লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা।

তিনি বলেন, রোডম্যাপের অন্যতম প্রধান লক্ষ্য হলো মহেশখালীর গভীর সমুদ্রবন্দরকে কার্যকরভাবে চালু করা। পাশাপাশি দ্রুত এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাস্টারপ্ল্যান প্রণয়নের ক্ষেত্রে মহেশখালীর প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনৈতিক কার্যক্রমকে বহুমুখী করতে মহেশখালী এলাকায় একটি বিশেষায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ হাব স্থাপনের পরিকল্পনাও অনুমোদন দিয়েছে বোর্ড।

মিডার এই পাঁচ বছরের রোডম্যাপ বাস্তবায়িত হলে মহেশখালী দেশের জ্বালানি ও শিল্প খাতে একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com