1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত এ জে খাঁন ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন পটিয়ায় দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা হাই কমান্ডের জরুরি হস্তক্ষেপ কামনা আজহারুল ইসলাম মান্নানের কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলন: একজনের ৬ দিনের জেল, ট্রাক জব্দ

নড়িয়ার জপসা ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেল উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নড়িয়ার জপসা ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেল উদ্ধার
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, আজ সোমবার (ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গৌড়াইল গ্রামের বাসিন্দা মোঃ ইউনুছ হাওলাদার (৬৩), পিতা—মৃত সলিমুদ্দিন হাওলাদারের বাড়ির উঠান সংলগ্ন একটি পরিত্যক্ত মুরগির ঘর পরিষ্কার করার সময় ককটেলগুলোর সন্ধান পাওয়া যায়।

  • জানা যায়, ইউনুছ হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার (২২), স্বামী—ইউসুফ হাওলাদার, সম্প্রতি সন্তান প্রসবের কারণে প্রায় চার মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। আজ সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় ঘরের সামনে উঠানের উত্তর পাশে অবস্থিত পরিত্যক্ত মুরগির ঘর পরিষ্কার করতে গিয়ে একটি বালতি দেখতে পান। বালতিটি সরাতে গেলে ভেতর থেকে একটি ককটেল মাটিতে পড়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি তার শ্বশুর মোঃ ইউনুছ হাওলাদারকে জানান।
    পরবর্তীতে ইউনুছ হাওলাদার নড়িয়া থানা পুলিশ ও সেনাবাহিনীকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সেনাবাহিনীর ৫ ইস্ট বেঙ্গল ইনফ্যান্ট্রির (৫ইবি) মেজর অনন্য’র নেতৃত্বে একটি টিম এবং নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত ঘর থেকে মোট ১৬টি ককটেল উদ্ধার করা হয়।
    উদ্ধারকৃত ককটেলগুলো কে বা কারা সেখানে রেখেছে—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ককটেলগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
    এ বিষয়ে নড়িয়া থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com