1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরিফুল ইসলাম তোরন এর সভাপতিত্বে ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজ মোড়ল, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পৌর যুবলীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার প্রমূখ,কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী, সদস্য মোঃ বেলায়েত হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ভুঁইয়া ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আফসার হোসেন, পৌর কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়া, সাবেক কাউন্সিলর আহমেদুল করিব, সাবেক যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক শিশির, পৌর আওয়ামী লীগের সদস্য বাবু বাগমারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা। গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
অনুষ্ঠানে এক পর্যায়ে কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েকশত নেতা কর্মী নিয়ে ফুলের তোরা দিয়ে ডাকসুর সাবেক জিএস ও ভিপি সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা আখতারুজ্জানের হাতে ফুলের শুভেচ্ছা দিয়ে বর্তমান সংসদ আখতারুজ্জামান এমপির নেতৃত্বে রাজনিতী করবেন।
পরিশেষে সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ এর বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com