1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাহবুব আলম মিনার
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

মাহবুব আলম মিনার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
শুক্রবার (৩১মে) সকাল ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এরপর ঘন্টাব্যাপী বৈঠকে মিলিত হয়। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কার্যালয় পরিদর্শন শেষে সেখানে একটি আম গাছের চারা রোপণ করেছেন। এছাড়া একটি ব্লক পরিদর্শন কালে বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলতে দেখা গেছে।
ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা মাদক কারবারী, সন্ত্রাসী তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে। এদিকে নতুন করে কোন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেবেন না বলে আবারো সাফ জানিয়ে দেন মন্ত্রী। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে চলছে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার এবং অস্ত্রের ঝনঝনানি। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে রোহিঙ্গা এসব সন্ত্রাসীরা। ক্যাম্পে নানা ধরনের অপরাধ সংঘটিত করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। কিন্তু ক্যাম্পে এসব আর চলবে না বলেও জানিয়ে দিয়েছেন। নিয়মিত ক্যাম্পে টহল চলবে। যেখানে এপিবিএন,পুলিশ, বিজিবি ও র‌্যাব একসঙ্গে যৌথ টহল দেবে। আর সবসময় প্রস্তুত সেনাবাহিনী। যখন জরুরি প্রয়োজন পড়ে তখন সেনাবাহিনীও কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল উদ্দেশ্য হলো, ক্যাম্পে কে নিরাপদ পরিবেশ তৈরি করা । এখানে খুন-খারাপি, রক্তপাত এসব চলবে না। তাই আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যৌথভাবে কাজ করতে।
এসময় সাথে ছিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, অ্যাডিশনাল আইজিপি (এপিবিএন) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ নূরে আলম মিনার, কক্সবাজার জেলা প্রশাসক মূহাম্মদ শহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল,০৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম, ৮ এপিবিএন সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ ফজলে রাব্বি, ১৪ এপিবিএন সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সহ এপিবিএন এবং আরআরআরসির ও পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এর আগের দিন বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com